প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ আছে। অনেক প্রোফাইলের জন্য এটাই সবচেয়ে বাস্তব সুযোগ, রেজাল্ট একটু কম হলেও।
| ক্যাটাগরি | আবেদন | সুবিধা |
|---|---|---|
| Category A | ফেব্রুয়ারির শেষ পর্যন্ত | টিউশন ফ্রি, হোস্টেল ফ্রি, মাসিক ভাতা |
| Category B | মার্চের শেষ পর্যন্ত | টিউশন ফ্রি, হোস্টেল ফ্রি |
| Category C | জুনের শেষ পর্যন্ত | টিউশন ফ্রি, হোস্টেল বছরে 800–1,500 RMB |
| Partial | রেজাল্ট অনুযায়ী | 50–80% টিউশন মওকুফ |
তারিখ আর সুবিধা বিশ্ববিদ্যালয়ভেদে কিছুটা আলাদা হয়। মাসিক ভাতা সাধারণত 500–3,500 RMB, লেভেল অনুযায়ী।
SSC, HSC বা Bachelor এর GPA। তুলনামূলক কম GPA তেও Partial এর সুযোগ থাকে।
Bachelor আবেদনে এখন CSCA স্কোর দেখা হয়। ভালো স্কোরে বড় স্কলারশিপ।
ফেব্রুয়ারির আগে আবেদন করলে Category A এর দৌড়ে থাকবেন।
রেজাল্ট একটু কম হলে চিন্তার কিছু নেই। 50–80% Partial Scholarship নিয়েও চীনে পড়া যায়, তখন বাকি টিউশন নিজে দিতে হয়। কোন বিশ্ববিদ্যালয়ে আপনার রেজাল্টে কত শতাংশ সম্ভব, আর মোট খরচ কত দাঁড়াবে, সেটা আমরা আগেই হিসাব করে দিই।
একসাথে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন রাখুন, CSC আর প্রাদেশিক স্কলারশিপের পাশাপাশি। তাহলে একটা না হলে অন্যটা থাকে, বছর নষ্ট হয় না।
House-7, Lift 5th, 5-D, Road 14/C, Sector-04, Uttara, Dhaka 1230
Taqwa Palace (4th Floor), BIDC Bazar Road, DUET Gate, Gazipur