চীনের বিভিন্ন প্রদেশের সরকার নিজেদের প্রদেশের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেয়। সুবিধা প্রদেশভেদে আলাদা, আর প্রতিযোগিতা CSC এর চেয়ে কম।
| সুবিধা | বিস্তারিত |
|---|---|
| টিউশন ফি | আংশিক বা পুরো মওকুফ |
| থাকা | প্রদেশভেদে হোস্টেল ফ্রি বা কম খরচে |
| মাসিক ভাতা | কিছু প্রদেশে থাকে, সব প্রদেশে না |
| CSC | Provincial | University | |
|---|---|---|---|
| কে দেয় | চীন সরকার | প্রদেশের সরকার | বিশ্ববিদ্যালয় |
| সুবিধা | সবচেয়ে বেশি: টিউশন, হোস্টেল, ইন্স্যুরেন্স, ভাতা | প্রদেশভেদে আলাদা | পুরো বা আংশিক, 50–80% টিউশন মওকুফ |
| প্রতিযোগিতা | সবচেয়ে বেশি | মাঝারি | তুলনামূলক কম |
প্রাদেশিক স্কলারশিপে আলাদা করে প্রদেশের কাছে আবেদন করতে হয় না, সাধারণত সেই প্রদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সাথেই স্কলারশিপের জন্য বিবেচনা হয়। প্রতিটা প্রদেশ আর বিশ্ববিদ্যালয়ের নিয়ম আলাদা, তাই কোথায় কোন কাগজ লাগে আমরা মিলিয়ে দিই।
কাগজ একই: Passport, ছবি, Police Clearance, Bank Statement, অভিভাবকের NID, Medical Report, English Proficiency Certificate, Study Plan, 2টা Recommendation Letter আর সনদ ও Transcript। সব নোটারি করা থাকতে হবে। Bachelor এ CSCA স্কোরও দেখা হয়।
সেপ্টেম্বর ইনটেকে আবেদন জানুয়ারি থেকে জুন। Category A এর ডেডলাইন ফেব্রুয়ারির শেষে, B মার্চের শেষে, C জুনের শেষে। যত আগে, সুবিধা তত বেশি।
যাদের রেজাল্ট ভালো কিন্তু CSC এর জন্য প্রতিযোগিতা কঠিন, তাদের জন্য প্রাদেশিক স্কলারশিপ ভালো বিকল্প। আমরা সাধারণত একই সাথে CSC, প্রাদেশিক আর University স্কলারশিপে আবেদন রাখার পরামর্শ দিই, যাতে একটা না হলে অন্যটা থাকে।
House-7, Lift 5th, 5-D, Road 14/C, Sector-04, Uttara, Dhaka 1230
Taqwa Palace (4th Floor), BIDC Bazar Road, DUET Gate, Gazipur