আপনার রেজাল্ট দিয়ে কোন স্কলারশিপ সম্ভব, আগে সেটা জানুন
Bachelor, Masters, PhD, MBBS আর Chinese Language Course। কোন বিশ্ববিদ্যালয়, কোন স্কলারশিপ, কত খরচ, সব আপনার রেজাল্ট দেখে বলে দিই। প্রোফাইল দেখা ফ্রি।
▶Study World: চীনে উচ্চশিক্ষা
সবচেয়ে বড় চারটা সমস্যা
কীভাবে আবেদন করব?
কোন ওয়েবসাইটে, কোন কাগজ, কোন সিরিয়ালে, এটা না জানলে সময় নষ্ট হয়।
আমার রেজাল্টে স্কলারশিপ হবে?
GPA, বিষয় আর বয়স দেখে আমরা সোজাসুজি বলি কোনটা সম্ভব, কোনটা না।
কোন বিশ্ববিদ্যালয় ভালো হবে?
শহর, খরচ, বিষয়, ভাষা মিলিয়ে ছোট একটা তালিকা করে দিই।
ভিসা হবে তো?
Admission Letter, JW202 আর কাগজপত্র ঠিক থাকলে প্রসেস সোজা। কাগজ আমরা মিলিয়ে দেখি।
Study World এর মাধ্যমে কীভাবে আবেদন
কাউন্সেলিং থেকে ক্যাম্পাস, প্রতিটা ধাপে আমরা পাশে
বাংলাদেশে প্রস্তুতি
ফ্রি কাউন্সেলিং, ডকুমেন্ট দেখা, রেজাল্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ বাছাই, CSCA আর Study Plan।
আবেদন ও ভর্তি
বিশ্ববিদ্যালয়ে আবেদন, Admission Letter, JW202 Form।
ভিসা ও যাত্রা
ভিসা আবেদন, যাত্রার আগে Culture Program, তারপর চীনের পথে।
চীনে পৌঁছানোর পর
Airport Pickup, বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন, প্রথম এক সপ্তাহের সাপোর্ট (খাবারসহ)।
চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়
যেসব বিশ্ববিদ্যালয়ে আমরা আবেদন করি তার কয়েকটি
চীনে স্কলারশিপ
তিন জায়গা থেকে স্কলারশিপ আসে, আর যত আগে আবেদন তত বড় সুযোগ
CSC Scholarship
টিউশন, হোস্টেল, ইন্স্যুরেন্স আর মাসিক ভাতা। সবচেয়ে বেশি সুবিধা, প্রতিযোগিতাও বেশি।
প্রদেশের সরকারProvincial Scholarship
টিউশন আংশিক বা পুরো মওকুফ, কিছু প্রদেশে ভাতা। প্রদেশভেদে সুবিধা আলাদা।
বিশ্ববিদ্যালয়University Scholarship
পুরো বা 50–80% টিউশন মওকুফ। তুলনামূলক কম GPA তেও সুযোগ থাকে।
| ক্যাটাগরি | আবেদন | সুবিধা |
|---|---|---|
| Category A | ফেব্রুয়ারির শেষ পর্যন্ত | টিউশন ফ্রি, হোস্টেল ফ্রি, মাসিক ভাতা |
| Category B | মার্চের শেষ পর্যন্ত | টিউশন ফ্রি, হোস্টেল ফ্রি |
| Category C | জুনের শেষ পর্যন্ত | টিউশন ফ্রি, হোস্টেল বছরে 800–1,500 RMB |
মাসিক ভাতা সাধারণত 500–3,500 RMB। কোনটা পাবেন তা নির্ভর করে GPA, CSCA স্কোর, কাগজের মান আর কত আগে আবেদন করছেন তার উপর।
📝 ফ্রি প্রোফাইল অ্যাসেসমেন্ট (কোনো চার্জ নেই)
স্কলারশিপের সম্ভাবনা যাচাই করতে নিচের ফর্মটি পূরণ করুন।
কেন Study World
চীন আমাদের মূল দেশ
সবচেয়ে বেশি শিক্ষার্থী গেছে চীনে। পাশাপাশি South Korea ও Malaysia তেও কাজ করি।
রেজাল্ট অনুযায়ী স্কলারশিপ
আপনার প্রোফাইলে সেরা সুযোগ খুঁজে দেওয়াই আমাদের মূল কাজ।
ফলাফলের পর টাকা
শুরুতে File Open 10,000 টাকা। সার্ভিস চার্জের 60% Admission Letter ও JW202 আসার পর, বাকি 40% ভিসার পর। অ্যাডমিশন না হলে সার্ভিস চার্জ নেই।
চীনে পৌঁছানো পর্যন্ত সাথে
Airport Pickup, রেজিস্ট্রেশন, প্রথম সপ্তাহের সাপোর্ট (খাবারসহ)।
ভিসা হাতে আমাদের শিক্ষার্থীরা
নতুন লেখা
প্রশ্ন ও উত্তর
চীনে পড়তে কী কী কাগজ লাগে?
Passport, ছবি (48×33 mm), Police Clearance, Bank Statement, অভিভাবকের NID, Medical Report, English Proficiency Certificate, Study Plan আর 2টা Recommendation Letter। Bachelor এর জন্য SSC ও HSC বা Diploma এর সনদ ও Transcript, Masters এর জন্য Bachelor এর কাগজও। সব কাগজ নোটারি করা থাকতে হবে।
IELTS ছাড়া কি যাওয়া যায়?
হ্যাঁ। অনেক বিশ্ববিদ্যালয় English Proficiency Certificate বা MOI (আগের পড়াশোনা ইংরেজি মাধ্যমে হলে তার সনদ) দেখেই নেয়। কিছু বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপে IELTS থাকলে সুবিধা হয়। আপনার জন্য কোনটা, প্রোফাইল দেখে বলি।
CSCA পরীক্ষা কী? সবার কি দিতে হবে?
CSCA হলো China Scholarship Council এর পরীক্ষা, চীনে Bachelor পড়তে চাওয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য। 2026-27 থেকে CSC স্কলারশিপের বিশ্ববিদ্যালয়ে Bachelor আবেদনে এটা বাধ্যতামূলক, আর 2028 নাগাদ সব Bachelor আবেদনে লাগবে। গণিত সবার জন্য, 60 মিনিটে 48টি MCQ।
কবে আবেদন করতে হয়?
সেপ্টেম্বর ইনটেকের জন্য জানুয়ারি থেকে জুন পর্যন্ত আবেদন চলে। Category A (টিউশন, হোস্টেল ফ্রি আর মাসিক ভাতা) এর ডেডলাইন ফেব্রুয়ারির শেষে, তাই অন্তত 6 থেকে 8 মাস আগে প্রস্তুতি শুরু করুন।
চাইনিজ না জানলে কি পড়া যাবে?
হ্যাঁ। অনেক প্রোগ্রাম English Medium। চাইনিজ মাধ্যমে পড়তে চাইলে আগে এক বছরের Chinese Language Course করে নেওয়া যায়।
আপনাদের খরচ কত?
শুরুতে File Open 10,000 টাকা (ফেরতযোগ্য নয়)। সার্ভিস চার্জ Admission Letter ও JW202 আসার পর 60%, ভিসার পর বাকি 40%। অ্যাডমিশন না হলে সার্ভিস চার্জ দিতে হয় না। শুধু CSCA ক্লাস ও অ্যাসেসমেন্ট চাইলে প্যাকেজ 4,900 টাকা।
অফিসে না এসে কি কাজ শুরু করা যায়?
হ্যাঁ, কাগজ WhatsApp এ পাঠিয়ে অ্যাসেসমেন্ট ও আবেদন শুরু করা যায়। তবে JW202 নেওয়ার সময় অফিসে আসতেই হবে।
আপনার প্রোফাইল অনুযায়ী চায়না অপশন জানতে চান?
রেজাল্ট পাঠান, কোন বিশ্ববিদ্যালয় আর কোন স্কলারশিপ সম্ভব আমরা জানিয়ে দেব।
আপনার স্বপ্নের বিদেশ যাত্রায় আমরা আছি পাশে
WE INSPIRE YOUR DESIREঢাকা অফিস
House-7, Lift 5th, 5-D, Road 14/C, Sector-04, Uttara, Dhaka 1230
গাজীপুর অফিস
Taqwa Palace (4th Floor), BIDC Bazar Road, DUET Gate, Gazipur


