আমাদের কথা

2017 থেকে চীনে পড়তে যাওয়ার পথ দেখাচ্ছি

WE INSPIRE YOUR DESIRE

আমরা কারা

Study World ঢাকা ও গাজীপুরের একটা এডুকেশন কনসালটেন্সি। আমাদের মূল কাজ বাংলাদেশের শিক্ষার্থীদের চীনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি আর স্কলারশিপ পেতে সাহায্য করা: Bachelor, Masters, PhD, MBBS আর Chinese Language Course। চীন আমাদের মূল দেশ, পাশাপাশি South Korea ও Malaysia তেও কাজ করি।

2017 সাল থেকে আমরা এই কাজ করছি। এর মধ্যে 1,200+ শিক্ষার্থী আমাদের মাধ্যমে চীনে পড়তে গেছে, এখন প্রতি বছর 150 জনের বেশি যায়।

HSC এর পর অনেকেই চীনে স্কলারশিপের কথা শোনে, কিন্তু কোথায় আবেদন করতে হয়, কোন কাগজ লাগে, কোন বিশ্ববিদ্যালয় তার রেজাল্টে সম্ভব, এগুলো পরিষ্কার করে বলার মানুষ পায় না। ভুল তথ্যে টাকা আর একটা বছর দুটোই নষ্ট হয়। আমরা চাই প্রথম দিনেই শিক্ষার্থী আর অভিভাবক সোজা উত্তর পান।

2017সাল থেকে
1,200+শিক্ষার্থী চীনে
150+প্রতি বছর
2টিঅফিস: উত্তরা ও গাজীপুর
আমাদের লক্ষ্য

প্রত্যেক শিক্ষার্থীর রেজাল্ট অনুযায়ী চীনে সবচেয়ে ভালো স্কলারশিপ খুঁজে দেওয়া, তারপর ভর্তি, ভিসা আর চীনে পৌঁছানো পর্যন্ত পাশে থাকা।

আমরা যা করি

কাজবিস্তারিত
ফ্রি প্রোফাইল অ্যাসেসমেন্টরেজাল্ট দেখে জানিয়ে দিই কোন স্কলারশিপ সম্ভব, কোনটা না
বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ বাছাইCSC, Provincial আর University স্কলারশিপ
আবেদনফর্ম পূরণ, কাগজ সাজানো, বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ
Admission Letter থেকে ভিসাJW202, ভিসা আবেদন, কাগজ যাচাই
ভাষা ও CSCA প্রস্তুতিবেসিক ইংলিশ, বেসিক চাইনিজ, CSCA গণিত
চীনে পৌঁছানোর পরAirport Pickup, রেজিস্ট্রেশন, প্রথম এক সপ্তাহের সাপোর্ট

কেন Study World

চীন আমাদের মূল দেশ

সবচেয়ে বেশি শিক্ষার্থী গেছে চীনে। পাশাপাশি South Korea ও Malaysia তেও কাজ করি।

রেজাল্ট অনুযায়ী স্কলারশিপ

আপনার প্রোফাইলে সেরা সুযোগ খুঁজে দেওয়াই আমাদের মূল কাজ। যে রেজাল্টে যে স্কলারশিপ হবে না, সেটার আশা দিই না।

ফলাফলের পর টাকা

সার্ভিস চার্জ Admission Letter ও JW202 আসার পর। অ্যাডমিশন না হলে সার্ভিস চার্জের কোনো টাকা নিই না।

চীনে পৌঁছানো পর্যন্ত সাথে

Airport Pickup, বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন, প্রথম সপ্তাহের সাপোর্ট (খাবারসহ), পরে পড়াশোনার সময়েও নিয়মিত যোগাযোগ।

আমাদের টিম

এমডি তরিকুল ইসলাম

প্রতিষ্ঠাতা ও সিইও, Study World

2017 সাল থেকে Study World পরিচালনা করছেন।

ঢাকা ও গাজীপুর অফিস

দুই অফিসেই সরাসরি কাউন্সেলিং হয়। আসার আগে একটা ফোন দিয়ে এলে আপনার জন্য সময় রাখা সহজ হয়।

শিক্ষার্থীদের কথা

2017 থেকে 1,200+ শিক্ষার্থী আমাদের মাধ্যমে চীনে গেছে, এখন প্রতি বছর 150 জনের বেশি যায়। আমাদের শিক্ষার্থী আর অভিভাবকদের খবর পাবেন Facebook পেজে।

আমাদের নিজের বই

শিক্ষার্থীদের জন্য আমরা নিজেরা 18টি বই লিখেছি, সবগুলো ফ্রি: CSCA গণিত (5 খণ্ড ও ক্র্যাশ কোর্স), CSCA পদার্থবিজ্ঞান (4 খণ্ড ও ক্র্যাশ কোর্স), CSCA রসায়ন (5 খণ্ড ও ক্র্যাশ কোর্স) আর Basic English · বিদেশে চলার ইংরেজি।

চীনে ও বিদেশে স্কলারশিপে উচ্চশিক্ষা

আপনার স্বপ্নের বিদেশ যাত্রায় আমরা আছি পাশে

WE INSPIRE YOUR DESIRE

ঢাকা অফিস

House-7, Lift 5th, 5-D, Road 14/C, Sector-04, Uttara, Dhaka 1230

☏ +880 1987-149233

Google Maps এ দেখুন

গাজীপুর অফিস

Taqwa Palace (4th Floor), BIDC Bazar Road, DUET Gate, Gazipur

☏ +880 1778-866424

Google Maps এ দেখুন

বিদেশে উচ্চশিক্ষার পরামর্শ নিতে আজই WhatsApp করুন · +880 1987-149233