চীন সরকারের এই স্কলারশিপে টিউশন, হোস্টেল, মাসিক ভাতা আর মেডিকেল ইন্স্যুরেন্স চারটাই থাকে। তাই প্রতিযোগিতাও সবচেয়ে বেশি। আবেদনের আগে নিজের প্রোফাইল কোথায় দাঁড়িয়ে আছে, সেটা জানা দরকার।
| সুবিধা | বিস্তারিত |
|---|---|
| টিউশন ফি | পুরোটা মওকুফ |
| থাকা | ক্যাম্পাসের হোস্টেলে ফ্রি |
| মাসিক ভাতা | Bachelor 2,500 RMB · Masters 3,000 RMB · PhD 3,500 RMB |
| মেডিকেল ইন্স্যুরেন্স | চীনে থাকার পুরো সময় |
যাওয়ার বিমান টিকিট সাধারণত নিজেকে কিনতে হয়। Bachelor এ 4 বছরে শুধু ভাতাই 2,500 × 48 = 1,20,000 RMB।
চীনের যে বিশ্ববিদ্যালয় CSC কোটা পেয়েছে, সরাসরি সেই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন। বাংলাদেশি শিক্ষার্থীরা বেশিরভাগ এই পথে যায়।
বাংলাদেশ সরকারের মনোনয়ন ও চীনা দূতাবাসের মাধ্যমে। আসন খুব কম, notice দেয় শিক্ষা মন্ত্রণালয়।
| প্রোগ্রাম | যা লাগবে | বয়সসীমা |
|---|---|---|
| Bachelor | HSC বা সমমান পাস, CSCA স্কোর | 25 বছরের নিচে |
| Masters | Bachelor ডিগ্রি | 35 বছরের নিচে |
| PhD | Masters ডিগ্রি | 40 বছরের নিচে |
2026-27 থেকে CSC স্কলারশিপের বিশ্ববিদ্যালয়ে Bachelor আবেদনে CSCA স্কোর লাগবে। CSCA না দিলে আবেদন গ্রহণ হবে না। CSCA পরীক্ষার বিস্তারিত
রেজাল্ট, বয়স আর বিষয় মিলিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে CSC সম্ভব।
সাধারণত কয়েকটা বিশ্ববিদ্যালয় বেছে রাখা ভালো।
নোটারি, Study Plan, Recommendation Letter।
CSC পোর্টাল (campuschina.org) আর বিশ্ববিদ্যালয়ের নিজের পোর্টালে।
কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে নেয়।
সাধারণত জুন-জুলাইয়ে ফল, তারপর Admission Letter ও JW202।
সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন জানুয়ারি থেকে শুরু হয়, আর বড় স্কলারশিপের ডেডলাইন ফেব্রুয়ারির শেষেই। কিছু বিশ্ববিদ্যালয় আরও আগে বন্ধ করে দেয়। তাই HSC রেজাল্টের আগেই CSCA আর কাগজের প্রস্তুতি শুরু করুন। নতুন বছরের তারিখ campuschina.org এ মিলিয়ে নিন।
প্রদেশ সরকারের। টিউশন আংশিক বা পূর্ণ মওকুফ, প্রদেশভেদে আবাসন, কিছু প্রদেশে মাসিক ভাতা।
বিশ্ববিদ্যালয়ের নিজের। পূর্ণ বা 50–80% পর্যন্ত টিউশন মওকুফ। তুলনামূলক কম GPA তেও সম্ভাবনা থাকে।
নির্দিষ্ট কোনো GPA নেই। বিশ্ববিদ্যালয় আর বিষয় ভেদে প্রতিযোগিতা আলাদা। তবে রেজাল্ট আর CSCA স্কোর দুটোই যত ভালো, আর যত আগে আবেদন, সুযোগ তত বেশি। আপনার রেজাল্ট পাঠালে বাস্তবসম্মত ধারণা দিতে পারি।
কিছু বিশ্ববিদ্যালয়ে English Medium MBBS এ CSC আসন থাকে, তবে খুব কম। বেশিরভাগ MBBS শিক্ষার্থী University বা Partial স্কলারশিপে যায়।
না। CSC এর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় আর China Scholarship Council। কেউ নিশ্চিত CSC এর কথা বললে সাবধান থাকবেন।
House-7, Lift 5th, 5-D, Road 14/C, Sector-04, Uttara, Dhaka 1230
Taqwa Palace (4th Floor), BIDC Bazar Road, DUET Gate, Gazipur